নারী আম্পায়ারের নির্দেশে বল
করতে নেমে পড়লেন বাংলাদেশে
জাতীয় ক্রিকেট দলের তরুণ তুর্কি
মুস্তাফিজুর রহমান! আর সপাটে ছক্কা
হাঁকালেন এক কিশোর।এক-দুইবার নয়,
বারংবার। কাটার বিশেষজ্ঞের
কোনও ভেলকিই রফা করতে পারল না
ছক্কার তোড় থেকে। তবে কী হলো?
না, এটা হলো বিজ্ঞাপন। শুক্রবার
রাজধানীর কোক স্টুডিওতে রবির
বিজ্ঞাপনে অংশ নেন আলোচিত এ
পেসার।
মার খেয়ে কেমন লাগছে? এমন
প্রশ্নে মুস্তাফিজ বললেন, 'ভালোই,
খারাপ না (হাসি)।
টানা মৌসুম শেষে ছুটি।
ক্রিকেটারদের এখন অবসর। স্বজনদের
সান্নিধ্যে সময় কাটছে কারও কারও।
কেউ ঘুরে বেড়াচ্ছেন। মুস্তাফিজুর
রহমান কাল অংশ নিলেন রবির
বিজ্ঞাপনের শুটিংয়ে (উপরে
বাঁয়ে)।
বিজ্ঞাপনটি পরিচালনা করেছেন
মেজবাউর রহমান সুমন। এর গল্প সম্পর্কে
তিনি জানালেন, এলাকার গলিতে
ছেলেমেয়েরা মিলে ক্রিকেট
খেলবে। সেখানে অংশ নেবেন
ক্রিকেটার মাশরাফি, সৌম্য ও
মুস্তাফিজ। তারই অংশ হিসেবে
মুস্তাফিজের পালা ছিল শুক্রবার।
শনি ও রবিবার চলবে বিজ্ঞাপনের
দৃশ্যধারণের বাকি কাজ।
বাংলাদেশের মুঠোফোন
সেবাদাতা প্রতিষ্ঠান রবির
বিজ্ঞাপনের জন্য তারা এক সাথে
কাজ করবেন। এর আগেও রবির জন্য
কাজ করেছেন তবে পুরো টাইগার দল
একসাথে। কিন্তু এবার তারা ভিন্ন
ভিন্ন ভাবে কাজ করবেন। সবকিছু
ঠিক থাকলে খুব তাড়াতাড়ি টিভি
পর্দায় মডেল হিসেবে দেখা যাবে
মাঠের এই ৩ তারকাকে।
মুস্তাফিজ বিজ্ঞাপনে কাজ করার
অনুভূতি জানিয়ে বললেন, আসলে
এখনো বুঝতে পারছি না। দেখি কী
হয়। সৌম্য বললেন, আগে কাজটা শেষ
করি, তারপর অনুভূতিটা বলতে পারব।
এখন খানিকটা টেনশনে আছি।
0 comments: