আবারো বাবা হলেন আমির খান

ad+1

LukBD.ML
আবারো বাবা হলেন বলিউডের
পিকে খ্যাত আমির খান! কিন্তু তার
সন্তানের সংখ্যা বেড়েছে তা-ও
নয়। অথচ নতুন সন্তানের সংখ্যা দুই।
ধাঁধাঁর মতো লাগছে? তাহলে
সমাধান পেতে পড়ে নিন।
গত সপ্তাহে আমির খানের সঙ্গে
দেখা করতে এসেছিলেন দুই বিশেষ
মহিলা৷ এঁরা কারা? সে প্রশ্ন মনে
আসা স্বাভাবিক৷ কারণ, আমির
খানের সঙ্গে দেখা যাঁরা করতে
আসেন তাঁদের বেশিরভাগই তো
ফিল্ম দুনিয়ার৷ আর আসেন কিছু বন্ধু-
বান্ধব৷ আর কিছু সাংবাদিক৷ কিন্ত্ত
এই দুই বোন তো তেমন কেউই নন৷
তাহলে? এঁদের বাবার সঙ্গে
আমিরের সাম্প্রতিক যোগাযোগ খুব
গুরুত্বপূর্ণ৷ এমনকী এঁদের বাবার
প্যাটার্নেই এখন সারাদিন হাঁটা-
চলা, কথা বলা চেষ্টা করছেন আমির৷
তাঁর মতোই পালোয়ানি চেহারা
বানানোয় মন দিয়েছেন৷ এবার
বোধহয় খানিক আন্দাজ করতে
পারছেন, তাই না? ঠিক তাই৷ এরা
দু'জন হলেন বিখ্যাত কুস্তিগির
মহাবীর ফোঘাট-এর কন্যা৷ তাঁদের
নাম ববিতা আর গীতা ফোঘাট৷
এঁদের বাবার জীবন অবলম্বনেই তৈরি
হচ্ছে 'দঙ্গল' ছবিটি৷ আর এঁদের বাবার
ভূমিকাতেই আমির৷
আমিরের মুখপাত্র জানিয়েছেন,
'এঁদের সঙ্গে দেখা করার জন্য খুবই
উত্সাহী ছিলেন আমির৷ কিন্ত্ত সময়
বের করাই কঠিন হচ্ছিলো৷ শেষ পর্যন্ত
ব্যাপারটা সম্ভব হলো৷ মুম্বাইতে
এঁদের স্বাগত জানানোর জন্য নিজে
উদ্যোগ নেন আমির৷ মেয়েদের কাছ
থেকে মহাবীরের কথা শুনতে শুনতে
তিনি বেশ খানিকটা ইমোশন্যাল
হয়ে পড়েছিলেন৷
'মুখপাত্রটি আরও জানিয়েছেন, 'দুই
মেয়ের সঙ্গে আলাদা করে বসে,
অন্তরঙ্গ আলাপচারিতার মধ্য দিয়ে
তাঁদের কুস্তিগির বাবার ব্যক্তিত্ব
সম্পর্কে বোঝার চেষ্টা করেছেন
আমির৷ সেটা মাথায় নিয়েই শ্যুটিং
শুরু করতে চান তিনি৷ মুডটা বুঝতে
এবং ধরে রাখতে চান৷ দিন কয়েক দুই
মেয়ে আমিরের সঙ্গেই গল্প করে
কাটিয়েছেন৷ ছবিতে তাঁদের
বাবাকে কেমন লাগে তা দেখতে
উত্তেজিত তাঁরাও৷' যে কোনও
চরিত্রে অভিনয় করার জন্য আমির
যতোটা সম্ভব সেই চরিত্রটার মতোই
জীবন যাপনের চেষ্টা করেন৷ এটাই
তাঁর বরাবরের অভ্যাস৷ 'মঙ্গল পাণ্ডে'
করার সময় দু বছর চুল কাটেননি৷
'গজনি' করার জন্য মাথা প্রায় নেড়া
করে ক্ষতচিহ্ন তৈরি করালেন৷
'তারে জমিন পর'-এর জন্য ধূমপান
পুরোপুরি ছেড়ে দিলেন৷ এই তো
সেদিন 'পি কে' করার জন্য পাক্কা
পান খাইয়েদের মতো পান খাওয়া
শুরু করলেন৷ আর এবার কুস্তিগির হওয়ার
পালা!

0 comments: