বিষয়টা যেন কাঁটা দিয়ে কাঁটা তোলার মতোই। মশাবাহিত
প্রাণঘাতী ডেঙ্গু প্রতিরোধে এবার মশাকেই বেছে নিয়েছে
চীন। গত কয়েক দশকের মধ্যে চীনে ডেঙ্গুর প্রকোপ
মারাত্মক পর্যায়ে পৌঁছায়।
গত বছর দেশটিতে অর্ধ লক্ষাধিক মানুষ ডেঙ্গুর শিকার
হয়েছিলো।তাই এবছর ডেঙ্গু প্রতিরোধে চীনের
উত্তরাঞ্চলীয় গুয়াঙ্গঝু প্রদেশে স্থাপন করাহয়েছে পৃথিবীর
সবচেয়ে বড় মশার কারখানা। প্রতি সপ্তাহে এই কারখানায়
উত্পাদিত বিশেষ প্রকৃতির ১০ লাখ রোগমুক্ত মশা
অবমুক্ত করা হবে ঐ প্রদেশে।
গবেষকরা জানিয়েছেন, গবেষণায় দেখা গেছে এই পদ্ধতিতে
প্রায় ৯০ শতাংশ ডেঙ্গু প্রতিরোধ করা সম্ভব। এখন
পর্যন্ত ডেঙ্গুর কোন প্রতিষেধক আবিষ্কৃত হয়নি।প্রতি
বছর বিশ্বে ২২ হাজার মানুষ ডেঙ্গু রোগে মারা যায় যার
বেশিরভাগই শিশু।-টাইমস অব ইন্ডিয়া

0 comments: